দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামীকাল (বুধবার) থেকে সারাদেশে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আগামী দুই সপ্তাহের জন্য এ আদেশ বহাল থাকবে।
মঙ্গলবার (৩০ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার (২৯ মার্চ) গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করে সরকার। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়।
করোনাভাইরাস প্রতিরোধে গত বছর একই সিদ্ধান্ত নিয়েছিল সরকার। দুই মাস বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে দেয়া হয় এবং বাসে অর্ধেক যাত্রী পরিবহন করা হয়।
বার্তাবাজার/নব