নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬৬ রানে হেরেছিল বাংলাদেশ দল। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে দুইদল।
সিরিজে ফিরতে চাইলে এই ম্যাচে জয় প্রয়োজন টাইগারদের। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে এসেছেন তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
বার্তাবাজার/নব