বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের নির্দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা জোরদারের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমদ সিদ্দিকী সোমবার (২৯ মার্চ) তার সাথে দেখা করলে তিনি এই নির্দেশনা দেন।

পরে ঢাকাস্থ পাকিস্তানি হাই কমিশনের প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সাক্ষাতে ইমরান খানকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে ব্রিফ করেন হাই কমিশনার। প্রধানমন্ত্রী ইমরান খান তার হাই কমিশনারকে দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিতে প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা দেন। এ সময় ইমরান খান বাংলাদেশের নেতৃবৃন্দ এবং জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানের ন্যাশনাল ডে-তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা জানিয়ে সৌজন্যবোধে বলেছিলেন পাকিস্তানের সাথে সুসম্পর্ক স্থাপনে বাংলাদেশ আগ্রহী। এর মাঝে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিভিন্ন দেশের প্রধানরা এসেছেন। বাংলাদেশও অনেক উন্নত হচ্ছে।

এসব দিক বিবেচনায় পাকিস্তান এখনও অনেক পিছিয়ে আছে। তাই পাকিস্তানের প্রধানমন্ত্রী সাবেক এই ক্রিকেটার কুটনীতিতে নিজের সুবুদ্ধির পরিচয় দিয়ে হয়তো বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন বলে বিশ্লেষকদের মত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর