জৈব সুরক্ষা প্রটোকল মেনে মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসর। প্রটোকল মেনে চললেও করোনায় আক্রান্ত হচ্ছেন ক্রিকেটাররা। এখন পর্যন্ত ১০ জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন।
এবারের আসর মাঠে গড়ানোর আগেই মুমিনুল হক, সাদমান ইসলাম ও তাইজুল ইসলাম করোনায় আক্রান্ত হন। দ্বিতীয় দফায় তাদের করোনা নেগেটিভ আসলে প্রথম রাউন্ডের ম্যাচে খেলেন তারা।
প্রথম রাউন্ডের খেলা চলাকালীন করোনায় আক্রান্ত হন সিলেটের পেসার এবাদত হোসেন। এবাদত ছাড়াও দলটির আরও ৫ ক্রিকেটার করোনায় আক্রান্ত হন। তারা হলেন- অলক কপালি, খালেদ আহমেদ, রেজাউর রহমান, ইমতিয়াজ হোসেন ও তৌফিক খান।
সিলেটের মত রংপুর দলেও করোনা হানা দিয়েছে। দলটির ৩ ক্রিকেটার আকবর আলী, নাঈম ইসলাম ও আলাউদ্দিন বাবু করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়াও খুলনা দলের ইমরানুজ্জামান ও বরিশাল দলের মোহাম্মদ আশরাফুল করোনায় আক্রান্ত হন। দ্বিতীয় দফায় আশরাফুলের করোনা নেগেটিভ আসে।
একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হচ্ছেন। এভাবে চলতে থাকলে এবারের আসর চালিয়ে নেওয়া হুমকির মুখে পড়বে।
বার্তাবাজার/নব