করোনায় বিশ্বে ২৭ লাখ ৮৭ হাজারের বেশি মানুষের মৃত্যু

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ফের বাড়ছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত ২৭ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য সংরক্ষণ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ২৭ লাখ ৮৭ হাজার ৯১৫ জন। আক্রান্ত হয়েছে ১২ কোটি ৭৪ লাখ ৪২ হাজার ৯২৬ জন।

আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২ লাখ ৯১ হাজার ৮৬৩ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ৪৯ হাজার ৬৬৪ জন।

করোনায় মৃত্যুর তালিকায় দুইয়ে আছে ব্রাজিল। ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ লাখ ১২ হাজার ২০৬ জন। এছাড়াও মেক্সিকোয় ২ লাখ ১ হাজার ৬২৩ জন, ভারতে ১ লাখ ৬১ হাজার ৮৪৩ জন, যুক্তরাজ্যে ১ লাখ ২৬ হাজার ৮৫৭ জন করোনায় মারা গেছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর