মক্কা-মদিনায় ইফতার ও ইতিকাফ হচ্ছে না

মহামারি করোনার কারণে এবার সৌদি আরবের পবিত্র দুই শহরের প্রধান মসজিদে ইফতার ও ইতিকাফে জনসমাগম হচ্ছে না। মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে এই নিষেধাজ্ঞা জারির তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

তাদের খবরে বলা হয়, এবার মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে ইতিকাফ ও ইফতার হচ্ছে না। মসজিদদ্বয়ের পরিচালনা পরিষদের প্রধান শেখ আব্দুল রহমান আল-সুদাইস জানিয়েছেন, মসজিদ কমিটির পক্ষ থেকে মুসল্লিদের সেহরি, রাতের খাবার ও ইফতারের জপ্ন্য খাবার বিতরণের অনুমতি দেওয়া হবে না।

আসন্ন রমজান মাস উপলক্ষে পরিকল্পনা গ্রহণকালে মসজিদদ্বয়ের পরিচালনা পরিষদের বার্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আল সুদাইস জানান, রমজানের সময় পূর্ব-সতর্কতামূলক পদক্ষেপের মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার রোধের দিকে মনোযোগ দেওয়া হবে।

বার্তাবাজার/এরসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর