করোনা: মরদেহের শহর লন্ডনে একদিনে কোনো মৃত্যু নেই

করোনায় লণ্ডভণ্ড হয়ে যাওয়া লন্ডন অনেকটাই উত্তরণ ঘটিয়েছে তাদের পরিস্থিতি থেকে। ৬ মাস পরে একদিনে তাদের শহরে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বৃটেনের অন্যতম গণমাধ্যম আইটিভির খবর বলা হয়, বৃটেনে করোনা আক্রান্ত হয়ে যত মানুষের মৃত্যু হয়েছে তার শতকরা ১০ শতাংশই লন্ডনের। করোনার প্রথম ঢেউয়ের এপিসেন্টারও ছিল লন্ডন। তবে গত বছরের সেপ্টেম্বরের পর এই রোববারই প্রথম লন্ডনে করোনার কারণে মৃত্যু রেকর্ড করা হয়নি।

দেশটিতে লকডাউন কিভাবে সহজতর করা যায় সেই চিন্তা করছে সরকার। ঘরে বন্দি থাকার নির্দেশনাও কিছু শহরে তুলে নেওয়া হয়েছে। ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, কড়াকড়ি শিথিল করা হলেও সবাইকে অবশ্যই জারি থাকা নিয়মগুলো মেনে চলতে হবে। সবাই করোনার টিকা গ্রহণ করুন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর