বাস ভাড়া বাড়াতে চায় পরিবহন মালিকরা

মহামারি করোনাভাইরাস উর্ধ্বমুখী সংক্রমণ প্রতিরোধে আগামী ২ সপ্তাহের জন্য আবারও ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। যার মধ্যে আছে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন করা।

সরকারের এই নির্দেশনা মেনে নিয়েছেন বাস ও মিনিবাস মালিকরা। তবে এর জন্য ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করতে তারা প্রস্তাব দিয়েছেন।

সোমবার (২৯ মার্চ) দিনগত রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাথে করা বৈঠকে তারা এই দাবি জানান।

তাদের এই দাবি প্রস্তাব আকারে রাতেই সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিআরটিএ। অনুমোদিত হলে গণপরিহনে অর্ধেক যাত্রী পরিবহনের পাশাপাশি বাড়তি ভাড়া কার্যকর করা হবে।

এ বিষয়ে বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই এ সিদ্ধান্ত কার্যকর হবে

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর