শবে বরাতে নফল নামাজ আদায়রত মুসল্লীর মৃত্যু

কুমিলার চান্দিনায় পবিত্র শবে বরাত উপলক্ষে নফল নামাজ আদায় করার সময় এক মুসুল্লী মারা গেছেন। সোমবার (২৯ মার্চ) দিনগত রাত সাড়ে ৯তার দিকে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তি নাম জহিরুল ইসলাম (৪৪)। তিনি উপজেলার শুহিলপুর ইউনিয়নের বড়ইয়া কৃষ্ণপুর গ্রামের মৃত ইব্রাহীম ব্যাপারির ছেলে। ঘটনাটি ঘটে একই গ্রামের মান্নান ভূইয়া বাড়ির জামে মসজিদে।

জহিরুল ইসলামের নিকটাত্মীয় কাজী মোখলেছুর রহমান জানান, শবেবরাতে নামাজ আদায়কালে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় জহিরুল। উপস্থিত মুসল্লিরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ততক্ষণে তিনি মারা যান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর