হেফাজতের আন্দোলনকে সমর্থন জানিয়ে ছাত্রলীগ সভাপতির পদত্যাগ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে সমর্থন জানিয়ে স্বীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি হাফিজ মাজেদ।

শনিবার (২৭ মার্চ) নিজের ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

হাফিজ মাজেদ লিখেন, ‘মুসলিম জনতার মানবতাকে উপেক্ষা করে ভারতের ইসলাম বিদ্বেষী, সীমান্ত হত্যাকারী, কাশ্মীর দখলকারী, কসাই মুদিকে দেশে আমন্ত্রণ জানানোর জন্য ও নামাজি মুসলমানদের ওপর বর্বর নির্যাতন ও হত্যাকাণ্ডের মতো ঘৃণ্যতম কাজের কারণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পৌরসভার ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম’।

একইসাথে তিনি ছাত্রলীগকে বয়কট করার আহ্বান জানিয়ে নানা পোস্ট করে আসছিলেন। যা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষভ বিরাজ করছে। তাদের মতে অনুপ্রবেশকারীদেরকে সংগঠনে লালন করায় এইসব বিতর্কের জন্ম হচ্ছে। নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত হচ্ছে না।

এ বিষয়ে পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল আমিন বলেন, পৌরসভার ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাফিজ মাজেদ এখন ছাত্রলীগের কোনো দায়িত্বে নেই। তিনি প্রায় দুই বছর আগে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর প্রবাসে চলে যাবার কারণে পদত্যাগ করেছেন। এখন হেফাজত ইস্যুতে পদত্যাগ করেছেন বলে আমার জানা নেই।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর