মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার হিমবাহে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন।
আমেরিকার অ্যাংরেজ শহর থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) পূর্বে নাইক গ্লেসিয়ার অঞ্চলে এ দুর্ঘটনাটি ঘটে।
রোববার (২৮ মার্চ) স্থানীয় সময় আনুমানিক রাত ১০ টায় আলাস্কা রাজ্য ট্রুপাররা নাইক গ্লেসিয়ার অঞ্চলে ওই হেলিকপ্টারের সম্ভাব্য দুর্ঘটনার তথ্য পায় উদ্ধারকারী কর্তৃপক্ষ। সেখান থেকে হতাহতদের উদ্ধার করা হয়।
বার্তাবাজার/পি