করোনার উর্ধ্বমুখী সংক্রমণ রোধ করতে এখন থেকে দেশের সব ট্রেনে পাশাপাশি যাত্রী পরিবহন না করে এক আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) রাতে এই সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ রেলওয়ে।
প্রতিটা ট্রেনের মোট আসনের অর্ধেক টিকেট বিক্রি করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এভাবেই চলবে সকল কমিউটার, মেইল ও আন্তঃনগর ট্রেন। কাউন্টার ও অনলাইনে টিকেট পাওয়া যাবে।
গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী।
তিনি বলেন, প্রতিটি স্টেশনে চার স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হবে। ট্রেন চলবে স্বাস্থ্যবিধি মেনে। ট্রেনে জীবানুনাশক স্প্রে করা হবে। যাত্রীদের জন্য থাকবে হ্যান্ড স্যানিটাইজার।
তিনি আরও বলেন, মাস্ক ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়াও যাত্রার পূর্বে শরীরের তাপমাত্রা মাপা হবে অতিরিক্ত তাপমাত্রার কোন ব্যক্তিকে যাত্রা করতে দেয়া হবে না।
বার্তা বাজার/এসজে