মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা

মহান স্বাধীনতার ৫০ বছর, বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন শীর্ষক উপলক্ষে পিরোজপুর সদরের কদমতলায় আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ মার্চ) বিকেলে ২ নং কদমতলা ইউনিয়ন এর আয়োজনে কদমতলা জর্জ হাইস্কুল মাঠে হাজারো জনতা ও নেতাকর্মীদের উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- প্রধান অতিথি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম. এ. হাকিম হাওলাদার, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি শাহজাহান খান তালুকদার, প্রচার সম্পাদক এ্যাড. খান মোঃ আলাউদ্দিন, সদস্য মোঃ তৌহিদুল ইসলাম হিরু, সদর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম শিকদার মন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম মিরন, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মজনু তালুকদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইরতিজা হাসান রাজু, পৌর যুবলীগের সভাপতি মোঃ আবু সাইদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ শুভ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সিকদার প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন, ২ নং কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল। এসময় সভা পরিচালনা করেন, ২ নং কদমতলা ইউনিয়ন এর নৌকা প্রতীক প্রার্থী ও ২ নং কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ হানিফ খান।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর