রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৫জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫হাজার ৭১ পিস ইয়াবা, ২১৪ গ্রাম হেরোইন ও ২ কেজি ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এতে বলা হয়,ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১ টি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: বাসস
বার্তাবাজার/ভি.এস