জামালপুরে মুজিব বর্ষ উপলক্ষে পুলিশ-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ

মুজিব শতবর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জামালপুর জেলা পুলিশ বনাম জামালপুর জেলা প্রেসক্লাব প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মার্চ) বিকালে জামালপুর পুলিশ লাইন্স মাঠে জামালপুর জেলা পুলিশ ও জামালপুর জেলা প্রেসক্লাব যৌথভাবে এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে।

প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন, জামালপুরের পুলিশ সুপার মো: নাছির উদ্দিন আহমেদ।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সভপতিত্বে ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, সাংবাদিক এম এ জলিল প্রমুখ।

খেলায় জামালপুর জেলা প্রেসক্লাবকে পরাজিত করে বিজয়ী হয় জেলা পুলিশ। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

ইয়ামিন মিয়া/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর