নাগরিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

রাজশাহীর চারঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দ্বায়িত্বভার গ্রহন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ই মার্চ) বিকেলে চারঘাট পৌরসভা চত্বরে এই অভিষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত পৌর মেয়র একরামুল হকের সভাপতিত্ব অনুষ্ঠিত অভিষেক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা, সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রাণী কৈরি, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর হোসন, উপজেলা আওয়ামী লীগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পৌর সচিব রবিউল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি সাজ্জাদ হোসন, উপজলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি তুষারসহ বিভিন অংগসংগঠন এর নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃদ।

প্রধান অতিথির বক্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম বলেন, ১ম শ্রনীর এই পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধির সরকার কাজ করে যাছে। নবনির্বাচিত নগরপিতা একরামূল হক জনগনের মেয়র হিসেব নাগরিক সুবিধা বৃদ্ধির আগামীত দ্বায়িত্ব নিয়ে নিষ্ঠার সাথে কাজ করবে বলে তিনি আশা করছেন।

উল্লখ্য যে, একরামুল হক নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে গত ২৮শে ফেব্রুয়ারি ৫ম ধাপের পৌরসভা নির্বাচন বিপুল ভাটে বিএনপির প্রার্থীক পরাজিত করেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর