মহম্মদপুরে গভীর রাতে আশ্রমে আগুন, পরিদর্শনে জেলা প্রশাসন

মাগুরার মহম্মদপুর উপজেলার পাড়ুয়ারকুল গ্রামে সীতা পাগলের আশ্রম ও শ্মশানের ৩টি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি অজিত কুমার।

রোববার (২৮ মার্চ) গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আশ্রমের পুরোহিতের ঘর, সমাধীস্থল ও রান্না ঘরে আগুন দেওয়া হয়।

এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি সাধারন ডায়রি করেছে মন্দির কমিটির সদস্যরা।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বার্তা বাজারকে জানান, উপজেলার পাড়ুয়ারকুল গ্রামের সংখ্যালঘুদের আশ্রমের পুরোহিতের ঘর, সমাধীস্থল ও রান্না ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এলাকাটি জরাজীর্ণ হওয়ায় দুর্বৃত্তরা সহজেই আগুন ধরিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, মাগুরা জেলা প্রশাসক আশরাফুল আলম, পুলিশ সুপার জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দন পাল, সহকারি কমিশার (ভুমি) হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শ্রীকান্ত বিশ্বাস, বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর মো: সাজ্জাদ আলী।

মন্দির কমিটির সভাপতি অজিত কুমার বার্তা বাজারকে জানান, কে বা কারা রাতের আঁধারে আশ্রমের মন্দিরে আগুন দিয়েছে। আমরা আতঙ্কের মধ্যে আছি। তবে এর আগে এমন কোন ঘটনা ঘটে নাই।

তাছিন জামান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর