বিএনপির ‘বি-টিম’ হয়ে কাজ করছে হেফাজত: চিফ হুইপ নূর-ই-আলম

আন্দোলন করেন আপনারা আর গাড়িতে আগুন দেওয়ার হুকুম দেয় বিএনপি। আর এতেই প্রমাণ হয় এরা বিএনপির ‘বি টিম’ হয়ে কাজ করছে এমন মন্তব্য করেন চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী।

আজ সোমবার (২৯ মার্চ) দুপুরে শিবচরে পদ্মা সেতুর রেললাইনের ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন চিফ হুইপ উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, আইসিটি ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অটোমেশন উদ্বোধন, উপজেলা ভূমি অফিস ও জামিয়া মোহাম্মাদিয়া সামছুল উলূম মাদরাসা ও এতিমখানা ভবনের ভিত্তিপ্রস্তর করেন।

চিফ হুইপ অধিগ্রহণ এলাকায় দালালদের অপতৎপতা নিয়ে চরম হুঁশিয়ারি দেন। তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সাথে ভূমি হুকুম দখল কর্মকর্তার কার্যালয়ে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান জানান।

চেক বিতরণ অনুষ্ঠানে চিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী সফর রাজনীতি শুরু হয়েছে। ধর্ম ব্যবহার করে রাজনীতি বঙ্গবন্ধু বন্ধ করে দিয়েছিলেন সংবিধানে। জিয়াউর রহমান বিএনপি ও জাতীয় পার্টি ধর্ম নিয়ে রাজনীতি করার সুযোগ করে দেয়। তারা রাজাকার আলবদর যুদ্ধাপরাধীদের কোথায় বসায় নাই। প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, এমপি বানিয়েছে, রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, নাগরিকত্ব দিয়েছে, রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। অথচ মসজিদ মাদরাসায় যা করেছে বঙ্গবন্ধু আর শেখ হাসিনাই করেছে।

তিনি বলেন, প্রতিটি উপজেলায় কোটি কোটি টাকা ব্যয় করে মসজিদ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী। করোনাকালে শেখ হাসিনাই মসজিদ মাদরাসায় খাবার ও টাকা দিয়েছেন। ধর্ম ব্যবহার করে যারা মন্ত্রী হয়েছিল কেউ কিন্তু কওমি মাদরাসাগুলোকে স্বীকৃতি দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই স্বীকৃতি দিয়েছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা রাসেল পিপিএম ,উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. তোফাজ্জেল হোসেন খান, সাধারণ সম্পাদক শংকর ঘোস প্রমুখ।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর