সাংবাদিক মুজাক্কির হত্যা: ১২ আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতারকৃত ১২ আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ মার্চ) দুপুরে নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতের বিচারক এস এম মোসলে উদ্দিন মিজান এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতারকৃত ১২ আসামির তিন দিন করে রিমান্ডের আবেদন করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানী শেষে আদালতের বিচারক এস এম মোসলে উদ্দিন মিজান আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর