ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া এলাকায় ৯ নং ওয়ার্ড যুবলীগের সদস্য মিলনের বাড়িতে রান্না করা গরুর মাংসের টুকরায় আরবিতে মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের নাম লেখা পাওয়া গেছে।
জানা যায়, গত শুক্রবার (২৬ মার্চ) সকালে মিলন বাজার থেকে এক কেজি গরুর মাংস ক্রয় করে আনেন। সে মাংস রান্না করে মিলনের মা। রান্না করতে করতে আকস্মিক মাংসের টুকরাটি ভেসে উঠে। মিলনের মার চোখে প্রথম ধরা পরে ভেসে উঠা মাংসের টুকরাটিতে আরবিতে ‘আল্লাহ’ লেখা ।
পরে তিনি পরিবারের সবাইকে দেখান আশ্চর্য মাংস টুকরাটি। এ ঘটনা দেখে সবাই অবাক হন। পরবর্তীতে খবরটি আশেপাশে ছড়িয়ে পড়লে অসংখ্য মানুষ তাদের বাড়িতে ভীড় জমান রান্না করা মাংসে আরবিতে লিখা আল্লাহর নাম দেখতে।
মিলনের মা বার্তা বাজারকে জানান, মিলন এক কেজি মাংস কিনে বাসায় দিয়ে যায়। দুপুরে রান্নার সময় আরবিতে আল্লাহ লেখা মাংসের টুকরাটি পেয়ে সকলকে দেখাই। পরে সেটা না খেয়ে তা ফ্রিজে রেখে দেওয়া হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মনিরুজ্জামান মিলন/বার্তাবাজার/হৃ.আর