৩ দিনের রিমোন্ডে নিপুণ রায়

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীর তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

সোমবার (২৯ মার্চ) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর হাজারীবাগ থানায় করা মামলায় তাকে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, হেফাজতের ডাকা হরতালে সহিংসতা সৃষ্টির প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় রবিবার বিকেলে রাজধানীর রায়েরবাজারের নিজ বাসা থেকে হেফাজতের ডাকা হরতালে সহিংসতা সৃষ্টির প্ররোচনা দেওয়ার অভিযোগে নিপুণ রায়কে গ্রেপ্তার করে র‍্যাব। সম্প্রতি একটি অডিও ক্লিপে নিপুণ বিএনপি নেতাদের যানবাহনে আগুন ধরানোর নির্দেশ দিচ্ছেন এমনটা শোনা যায়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর