৪২তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ

৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কতৃক প্রকাশিত ফলাফলে মোট ৬ হাজার ২২ জন উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এ ছাড়া টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস করে উত্তীর্ণদের ফল পাঠানো হচ্ছে।

প্রসঙ্গত, ২ হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়েছিলো।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর