দীর্ঘ ১১ ঘণ্টা পর আবারও ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ ১১ ঘণ্টা পর আবারও শুরু হলো ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনের স্বাভাবিক চলাচল। হেফাজতে ইসলামের হরতালে নিরাপত্তার কারণে রবিবার (২৮ মার্চ) সকাল নয়টার পর থেকে বন্ধ করে দেয়া হয় এসব রুটের ট্রেন চলাচল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে রবিবার রাত ১০টায় ট্রেন চলাচল শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশনমাস্টার শয়েব আহমেদ জানান, রবিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে মালবাহী ট্রেন ছেড়ে যায়। পরে সকাল নয়টায় সিলেটের উদ্দেশে পারাবত এক্সপ্রেস ছেড়ে যায়। এরপর থেকে হরতালে উত্তপ্ত পরিস্থিতির কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে রাত ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে রবিবার সকাল নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসে ভাঙচুর চালানো হয়। খুলে ফেলা হয় রেললাইনের নাট-বল্টু। লাইনের ওপর কংক্রিটের স্লাবও ফেলে রাখে হরতালকারীরা আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার মাঝখানে ১৮ নম্বর রেলসেতুতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর