চট্টগ্রাম নগরীতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশী হামলার অভিযোগ করেছেন দলের নেতারা। হামলায় কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশত নেতাকর্মীক আহত হয়েছেন বলে দাবি করেছেন নগর বিএনপির নেতা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
সোমবার বিকেলে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে মিছিল বের করে বিএনপি। নেতারা জানান, চিটাগাং ক্লাব ও আলমাস সিনেমা হলের সামনে থেকে বড় দুটি মিছিল বের হয়। মিছিল দুটি কাজির দেউড়ি মোড়ে আসতেই পুলিশ নেতাকর্মীদের উপর ব্যাপক লাঠি চার্জ শুরু করে।
এসময় পুলিশের শর্ট গানের গুলিতে অনেক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান বিএনপি নেতা আবু সুফিয়ান। প্রত্যদক্ষর্শীরা জানান, পুলিশের বাধা মোকাবেলায় শুরুতে কর্মীরা কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও এক পর্যায়ে পিছু হটে।
এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় নেতাকর্মীরা বিচ্ছিন্ন হয়ে গেছে। এসময় কাজির দেউড়ি ও নাসিমন ভবনের বিএনপি কার্যালয় এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বার্তাবাজার/ভি.এস