টিকা পেতে দেরি হলে অন্য ব্যবস্থা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ মাসে আমরা করোনা টিকা পাইনি। কোভ্যাক্সের টিকা পেতে মে, জুন মাস সময় লাগতে পারে। টিকা পেতে বেশি দেরি হলে, আমাদের অন্য ব্যবস্থা করতে হবে।

সোমবার (২৯ মার্চ) রাজধানীতে হৃদরোগ ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে জুমে কানেক্ট হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে কেনা টিকার বিষয়ে বলেছেন।

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ যেসব জায়গায় বেশি হয় সেসব জায়গায় আংশিক লকডাউনের জন্য সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।’

তিনি আরো বলেন, করোনা সংক্রমণ কমিয়ে আনতে আমরা সরকারকে একটা লিস্ট দিয়েছি। আমরা আশা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে দুই একদিনের মধ্যে সেসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

জাহিদ মালেক বলেন, সংক্রমণ আরও বাড়লে মৃত্যু বাড়বে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। হাসপাতালের যত বেড আছে, দেওয়া হয়েছে। আমরা চাইলেই রাতারাতি আইসিইউয়ের ম্যানপাওয়ার বাড়াতে পারব না।

তিনি বলেন, আমরা সরকারকে পরামর্শ দিয়েছি কক্সবাজার, বান্দরবানের মতো বিনোদনমূলক জায়গাগুলো বন্ধ করা বা লোক সমাগম সীমিত করার। পিকনিক, বিয়ে, ওয়াজ বন্ধ বা সীমিত করা, রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া সীমিত করা ও যানবাহনে যাত্রী অর্ধেক বা সীমিত করা, অফিসে জনবল সীমিত করার পরামর্শ দিয়েছি।’

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর