মামুনুল হককে গ্রেফতারে ওলামা মাশায়েখের আল্টিমেটাম

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল চলাকালীন সময়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের দায়ে আগামী ৪ এপ্রিলের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদ।

সোমবার (২৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই আল্টিমেটাম জানানো হয়। আগামী ৪ এপ্রিলের মাঝে মামুনুল হককে গ্রেফতার করা না হলে তারা কঠর আন্দোলনে যাবে।

এদিকে হরতালে ভাঙচুরের কারণে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বিভিন্ন স্থাপনা। পুড়িয়ে দেওয়া হয়েছে সরকারি বেসরকারি অন্তত অর্ধশত স্থাপনা।

হেফাজতের দেওইয়া আগুনে পুড়ে গেছে রেলওয়ে স্টেশনের সার্ভার রুম। যার ফলে সেখানে ট্রেন থামছে না। রেলওয়ের স্লিপার তুলে ফেলা হয়েছে। উপজেলা ভূমি অফিসসহ বেশ কয়েকটি সরকারি দপ্তর এখন অনেকাংশেই পরিত্যক্ত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর