বিএনপির হামলায় নারী পুলিশ সদস্য আহত

চট্টগ্রামে বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশের সাথে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের এক নারী সদস্য আহত হয়েছে। আটক করা হয়েছে বিএনপির ২০ নেতাকর্মীকে।

সোমবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হলে এই হামলার সূত্রপাত হয়।

জানা যায়, সংঘর্ষ চলাকালে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ২টি মোটরসাইকেলে আগুন দেওয়াসহ ভাঙচুর করা হয় ১০টি মোটরসাইকেল।

এছাড়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এসময় আহত হয় অন্তত ১০ জন। সড়কে টেবিল এনে তাতে আগুন লাগানো হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর