দেশে সম্প্রতি উগ্র সাম্প্রদায়িক তান্ডবলীলার জন্য বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নৈরাজ্য করে লাভ নেই। ক্ষমতার জন্য আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে।
সোমবার (২৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনলাইনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশব্যাপী বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক তাণ্ডবসহ আওয়ামী লীগ সকল নৈরাজ্যের জবাব দেবে। রাজনৈতিক পরাজয় রুখতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানী দিচ্ছে বিএনপি।
দেশবিরোধী এসব কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করতে আওয়ামী লীগ প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তান্ডবলীলায় বিএনপি জড়িত। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক মির্জা আজম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বার্তা বাজার/এসজে