সিরাজগঞ্জে ভ্যানের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে বালু ভর্তি ব্যাটারি চালিত একটি অটোভ্যান উল্টে জহুরুল ইসলাম (২৩) নামের এক চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ মার্চ) দিবাগত রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জহুরুল ইসলাম কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা বার্তা বাজারকে জানান, রাত সাড়ে ৯টার দিকে নিজের অটোভ্যানে বালু নিয়ে বাড়ি ফিরছিলেন জহুরুল। পথে কয়েলগাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়।

এতে ওই ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

এম এ মালেক/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর