এসএসসি-এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে হচ্ছে না

আগামী জুনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২১ সালের এসএসসি পরীক্ষা। একইসাথে জুলাই কিংবা আগস্টে হওয়ার কথা ছিল এইচএসসি সমমান পরীক্ষা। তবে করোনা সংক্রমণ অবনতি হওয়ায় ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান না খোলায় এসএসসি, এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে হবে না।

সূত্র জানায়, আগামী ২২ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। যার ফলে স্বভাবতই পিছিয়ে যাবে পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসের পাঠদান কার্যক্রম আগামী সেপ্টেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠান যখনই খোলা হোক না কেন শিক্ষার্থীদের সশরীরে পাঠদানের পরই পরীক্ষা আয়োজন করা হবে। এবার আর অটোপাসের সুযোগ নেই।

সূত্রটি জানায়, ঈদের পর যথা সময়ে স্কুল কলেজ খোলা সম্ভব হলে সেপ্টেম্বরে এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে। তবে করোনা পরিস্থিতি যদি খারাপ থাকে তাহলে সেটি পরিবর্তন হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান যখনই খোলা হোক না কেন, ক্লাস নিয়ে পরীক্ষার আয়োজন করা হবে।

এ প্রসঙ্গে আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ সোমবার (২৯ মার্চ) বলেন, তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান যখনই খোলা হবে, তখন ক্লাস নিয়েই পরীক্ষা আয়োজন করা হবে। ক্লাস না করিয়ে পরীক্ষা নেওয়া হবে না। অনলাইনে ক্লাস চলমান থাকলেও অনেক শিক্ষার্থী সেই ক্লাসে অংশ নিতে পারেনি। ফলে ক্লাস না করিয়ে পরীক্ষা নেওয়া হবে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর