দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪৯ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৩৫ জনের।
এছাড়াও নতুন করে আরও ৫ হাজার ১৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৮৯৫ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ৩ হাজার ৯০৮ জন।
সোমবার (২৯ মার্চ) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭ জন। এখ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
বার্তাবাজার/নব