একদিনের ব্যবধানে আশরাফুলের করোনা নেগেটিভ

জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ২২ তম আসরের প্রথম রাউন্ড শেষে বরিশাল বিভাগের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

এ কারণে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেই তিনি। করোনার রিপোর্ট নিয়ে সংশয় থাকায় দ্বিতীয় পরীক্ষা করান আশরাফুল। একদিনের ব্যবধানে করোনা নেগেটিভ এসেছে আশরাফুলের।

গতকাল ২৮ মার্চ আশরাফুলের করোনা পজিটিভ আসে। এরপর পুনরায় টেস্ট করান এবং করোনা নেগেটিভ আসে তার। বিষয়টি আশরাফুল নিজেই জানিয়েছেন।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমার করোনা টেস্টে নেগেটিভ এসেছে। রাতে এই রিপোর্ট পেয়ে গেলে হয়তো আজকের ম্যাচে খেলা যেত। এরপরও আলহামদুল্লিলাহ এখন নেগেটিভ এসেছে।

আশরাফুলের বিশ্বাস ছিল করোনার রিপোর্টটি ভুল এসেছিল। কেননা তার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। এ কারণে দ্বিতীয়বার করোনা টেস্ট করান তিনি এবং রিপোর্ট নেগেটিভ আসে।

উল্লেখ্য, প্রথম রাউন্ডে মাঠে নামলেও ভালো পারফর্ম করতে পারেননি আশরাফুল। প্রথম ইনিংসে ৪৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১ রান করেছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে খেলতে পারছেন না তিনি। তৃতীয় রাউন্ডে আবারও মাঠে নামবেন আশরাফুল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর