বগুড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে আব্দুল বারিক (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল দক্ষিণ বাগিনাপাড়া এলাকাস্থ নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল বারিক ওই গ্রামের মৃত আব্বাস আলী ফকিরের ছেলে।

শাজাহানপুর থানার এসআই আব্দুর রহমান জানান, ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

খালিদ হাসান/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর