সরকার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্বাধীনতার রক্তাক্ত জয়ন্তীতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
সোমবার (২৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্বাধীনতার রক্তাক্ত জয়ন্তীতে পরিণত করেছে। ১৯৭১ সালের এই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাকিস্তানীদের কারাগারে ছিলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও এই সরকার তাকে কারাগারে রেখেছে।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, কোনো মানুষকে সম্মান করতে জানে না এই সরকার। আওয়ামী লীগের নেতাকর্মীদেরও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে দেয় নাই এই সরকার।
বার্তাবাজার/নব