জোহর নামাজের পর হেফাজতের দোয়া মাহফিল শুরু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসায় বিক্ষোভে হতাহতদের স্মরণে সারাদেশে দোয়ার আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার (২৯ মার্চ) জোহরের নামাজের পর কেন্দ্রীয়ভাবে ও আসুরের নামাজের পর সারাদেশে এই কর্মসূচি পালিত হবে। পাশাপাশি আগামি শুক্রবার (২ এপ্রিল) সারাদেশে বিক্ষোভ করবে সংগঠনের নেতাকর্মীরা।

হেফাজত নেতা ও সংগঠনের হরতাল কর্মসূচি বাস্তাবায়ন মনিটরিং টিমের সদস্য মাওলানা জয়নাল আবেদিন সোমবার (২৯ মার্চ) দুপুরে বলেন, দোয়া মাহফিল কর্মসূচি সারাদেশে পালিত হবে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে বাদ জোহর শুরু হবে। এছাড়া সারাদেশে সময়-সুযোগ অনুযায়ী বাদ জোহর ও বাদ আসর এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তাদের দাবি গত ৩ দিনে সারাদেশে হেফাজতে ইসলামের ১৭ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন চট্টগ্রামের, ১ জন ঢাকার সাইনবোর্ড এলাকার ও ১২ জন ব্রাহ্মণবাড়িয়ার।

মাওলানা জয়নাল বলেন, নিহতরা ছাড়াও পুলিশ ও সরকার দলীয় নেতা-কর্মীদের হামলায় তাদের প্রায় ৫০০ জন আহত হয়েছেন। পুলিশের হাতে আটক হয়েছেন প্রায় ২০০ জন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর