বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্রকে বিপন্ন করেছে। শেখ হাসিনার ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটাতে হবে।
তিনি বলেন, এই সরকার স্বাধীনতার বিরোধী সরকার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সাধারণ মানুষের শরীর থেকে রক্ত ঝরিয়েছে সরকার। অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যা করেছে।
সোমবার (২৯ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার পরিকল্পিতভাবে বিচার বিভাগ, আইন বিভাগের স্বাধীনতা হরণ করেছে। ভারতের সঙ্গে সম্পর্ক থাকতেই পারে। কিন্তু ভারত যেভাবে সীমান্তে আমাদের দেশের মানুষকে হত্যা করছে তা মেনে নেওয়া যায়না। সীমান্তে গুলি করে হত্যা করার অধিকার কারো নেই।
বার্তাবাজার/নব