গোলাপগঞ্জে পুলিশের উপর হামলা; ৮০ জনের নামে মামলা

সিলেটের গোলাপগঞ্জে পুলিশের উপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় এ মামলা দায়ের করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের উপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তবে আইনী গোপনীয়তার কারণে মামলায় অন্তর্ভুক্তদের নাম পরিচয় প্রকাশ করেননি।

উল্লেখ্য, গতকাল রোববার সারাদেশের ন্যায় গোলাপগঞ্জেও হেফাজতের হরতাল পালন করা হয়। হরতালের শেষ পর্যায়ে বিকেলে উপজেলা ও পৌর যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ-যুবদল-ছাত্রদলের ১০জন আহত হয়েছেন।

ফাহিম আহমদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর