জয়পুরহাটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরণ মেলার সমাপ্তি
“বাংলাদেশের এক অনন্য অর্জন” স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তরণ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে ২ দিন ব্যাপী সেমিনার, প্রর্দশনি মেলা ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে শহরের কালেক্টরেট মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার শেষ হয়।
সেমিনারে জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
মিলন রায়হান/বার্তাবাজার/পি