দেশের ৫ বিভাগে আজ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বা কালবৈশাখীসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হল- রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট।
এছাড়াও দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (২৯ মার্চ) আবহাওয়া অধিদফতর আরও জানায়, ঢাকা, রাজশাহী, যশোর ফরিদপুর, চাঁদপুর ও কুষ্টিয়া অঞ্চলসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রার পরিবর্তন নাও হতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ৩ দিনে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বার্তাবাজার/নব