রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি মাজেদ খানের ‘রিভার ওয়েভ’ নামের হোটেলে অভিযান চালিয়েছে র্যাব। রোববার (২৮ মার্চ) দিনগত রাতে চালানো এই অভিযানে নগদ অর্থ, মাদক, ক্যাসিনো সামগ্রীসহ আটক করা হয়েছে ৩১ জনকে।
র্যাব জানায়, উত্তরার ১০ নাম্বার সেক্টরে রানাভোলা এভিনিউয়ের ২২১ নং হাউজে অবস্থিত রিভার ওয়েভ হোটেল। ২৩/২৪ নাম্বার সড়ক সংলগ্ন এই হোটেল ও রেস্তোরাঁয় রোববার গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হয়।
র্যাব আরও জানায়, অভিযানকালে নগদ অর্থ, মাদক, ক্যাসিনো সামগ্রীসহ আটক করা হয় ৩১ জনকে। এদের মাঝে ২৬ জন পুরুষ। বাকি ৫ জন নারী। আটককৃতদের মাঝে বিদেশি নাগরিকও আছে বলে জানা গেছে।
বার্তাবাজার/এসজে