বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৫০ জন। আক্রান্তদের মধ্যে ৪৭ জন সদর এবং বাকি ৩জন সারিয়াকান্দি, শিবগঞ্জ এবং দুপচাচিয়া উপজেলার বাসিন্দা।
সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শেরপুর উপজেলার সুমন(৩৭), সিরাজগঞ্জের শাহজাহান আলী(৭০), বগুড়া সদরের দেলোয়ার হোসেন(৬০), শাহানুর ইসলাম(৪০) এবং বাবলী(৪৫)।
এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৩২৮জনে। এছাড়া নতুন করে ৫জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৬০জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ২৫০জন।
খালিদ হাসান/বার্তাবাজার/পি