সরকারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত নারী ও কিশোরীদের ধর্ষণ করার হুমকি দিয়েছে বাহরাইনের নিরাপত্তা বাহিনী। দেশটির অভ্যন্তরীন ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে এমনটাই উল্লেখ করা হয়েছে।
২০১১ সালের ফেব্রুয়ারিতে বাহরাইনে সরকারের বৈষম্য ও শোষণ-নিপীড়ণের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। ১০ বছরেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলন কঠোর পীড়নের মাধ্যমেই বন্ধ করা যায়নি।
এই আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে আটক কয়ার হয়েছে রাজনৈতিক নেতা, সাংবাদিক, মানবাধিকার কর্মী, নারী, বৃদ্ধ এমনকি শিশুরাও। এ বিষয়ে এখন পর্যন্ত চুপ করে আছে পশ্চিমা দেশগুলো। এমনকি তাদের দেওয়া বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হচ্ছে জনগনকে দমনের জন্য।
সূত্র: পার্সটুডে/ প্রেস টিভি ডট কম।
বার্তাবাজার/এসজে