বিনা পরোয়ানায় বীর মুক্তিযোদ্ধার সন্তানকে গ্রেফতারের ঘটনায় ক্ষমা চেয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম। রোববার (২৮ মার্চ) উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সামনে তিনি এই ক্ষমা প্রার্থণা করেন।
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি বলেন, আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার পরিবারে অনেকেই মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন। পরে মুক্তিযোদ্ধার সন্তানকে গ্রেপ্তারের বিষয়ে দুঃখ প্রকাশ করে মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তাদের সঙ্গে করমর্দন তিনি।
তখন সেখানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মমিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ সন্ধ্যায় কোনো পরোয়ানা ছাড়াই উপজেলার বক্তারপুর গ্রামের বির মুক্তিযোদ্ধার সন্তান আনোয়ারকে শশুরবাড়ি থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ।
পরদিন এই ঘটনায় প্রতিবাদ জানান স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। তারা ওসি মোহাম্মদ নাজির আলমের প্রত্যাহারের দাবিতে মিছিল করে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে স্বাধীনতা দিবসের সব কর্মসুচি বর্জন করে।
বার্তাবাজার/এসজে