৬ বলে ৬ ছক্কা হাঁকালেন থিসারা পেরেরা

প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে ৬ বলে ৬ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন থিসারা পেরেরা। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে লিস্ট এ ম্যাচে পেরেরা এ কীর্তি গড়েন।

ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে শ্রীলঙ্কা আর্মির হয়ে মাত্র ১৩ বলে ৫২ রান করেন পেরেরা। তার এই ইনিংসে ৮টি ছয় ছিল। স্বীকৃত ক্রিকেটে নবম ক্রিকেটার হিসেবে ৬ বলে ছয় ছক্কা হাঁকান পেরেরা।

দিলহান কোরের ওভারে ৬ ছক্কা হাঁকান পেরেরা। শেষ পর্যন্ত ৪ ওভার বল করে ৭৮ রান দেন কোরে। স্বীকৃত ক্রিকেটে এখন পর্যন্ত ৬ বলে ৬ ছক্কা মেরেছেন যারা-

স্যার গ্যারফিল্ড সোবার্স (১৯৬৮)
রবি শাস্ত্রী (১৯৮৫)
হারশেল গিবস (২০০৭)
যুবরাজ সিং (২০০৭)
রস ওয়াইটলি (২০১৭)
হযরতউল্লাহ জাযাই (২০১৮)
লিও কার্টার (২০২০)
কাইরন পোলার্ড (২০২১)
থিসারা পেরেরা (২০২১)

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর