মুসলমানদের পবিত্র শবে বরাত ও হিন্দুদের হোলি উপলক্ষে দুই দিন সকল প্রকার আমদানি-রপ্তারি বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরে।
২৯, ৩০ মার্চ বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদারি-রপ্তারি কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে।
ভারতের শিলিগুড়ি নর্থ বেঙ্গল এক্সপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ও বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধের বিষয়টি পঞ্চগড় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেড, বাংলাবান্ধা কুলি শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্ঠ সবাইকে চিঠি দিয়ে জানিয়েছে।
পঞ্চগড় জেলা আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি খান বাবলা বলেন,পবিত্র শবে বরাত ও হোলি উপলক্ষে ২৯,৩০ মার্চ স্থলবন্দরের আমদানি-রপ্তানির সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। আগামি ৩১ মার্চ সকালে যথাসময়ে সকল প্রকার কার্যক্রম চলবে।
বার্তাবাজার/পি