শবে বরাত উপলক্ষে মির্জা ফখরুলের শুভেচ্ছা

আজ পবিত্র শবে বরাত। শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বাণীতে শুভেচ্ছা জানান ফখরুল।

তিনি বলেন, আমি পবিত্র লাইলাতুল বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দেশবাসীকে আহ্বান জানাই।

ফখরুল বলেন, পবিত্র শবে বরাত উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। তাদের সুখ, শান্তি ও উন্নতি কামনা করি।

তিনি আরও বলেন, বিশ্বের সকল মুসলমানের জন্য পবিত্র লাইলাতুল বরাতের রজনী পবিত্র ও কল্যাণময়। এ রাতে ধর্মপ্রাণ বান্দারা সারা রাত আল্লাহর দরবারে প্রার্থনা করে। নিজেদের সকল অমঙ্গল থেকে রেহাই পাবার জন্য কলুষমুক্ত সরল ও সোজা পথে চলতে বান্দারা আল্লাহর সাহায্যের জন্য মোনাজাত করবেন। এই মহিমাময় রাতে সবার জীবন যাতে সুখকর হয় তার জন্য আমি আল্লাহর দরবারে কায়মনোবাক্যে মোনাজাত করি।

বাণীতে বলা হয়, এ রহমতের রাতে আমরা সবাই মানব জাতির কল্যাণে যেন কাজ করে যেতে পারি মহান রাব্বুল আলামীনের নিকট সেজন্য রহমত ভিক্ষা চাইছি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর