ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ৭ দিনে দেশটিতে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। একই সঙ্গে সাপ্তাহিক মৃত্যুতেও নতুন রেকর্ড হয়েছে।
দেশটিতে গত ৭ দিনে (২২-২৮ মার্চ) সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ৫১ শতাংশ, যা কিনা এখন পর্যন্ত যেকোনো সপ্তাহের তুলনায় সর্বোচ্চ। এছাড়া গত বছরের ২১ থেকে ২৭ ডিসেম্বরের পর গত সপ্তাহে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৭৫ জনের।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৮ হাজার ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা কিনা ১৬৮ দিনের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে গত ৩৫ দিনে ১০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ২১০ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ৮৮১ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৭২৭ জন।
বার্তাবাজার/নব