প্রায় ৮০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশ পালানো রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের ২৩ খণ্ড জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
রোববার(২৮ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. রবিউল আলম ক্রোকের এ আদেশ দেন।
সোমবার(২৯ মার্চ) আদালতের দুদকের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জমিগুলো ক্রোকের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত ক্রোকের এ আদেশ দেন।
রাজধানীর গুলশান ও তেজগাঁও এবং মানিকগঞ্জে পিকে হালদারের নামে এসব জমি রয়েছে।
বার্তাবাজার/পি