বিএনসিসির সর্বোচ্চ র‍্যাংক সিইউও হলেন ২ নোবিপ্রবির শিক্ষার্থী

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি)সর্বোচ্চ র‌্যাংক সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) হিসেবে ময়নামতি রেজিমেন্টের ৬ নং ব্যাটালিয়নের নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মোঃ নুরুল আবছার এবং ক্যাডেট সার্জেন্ট নুসরাত জাহান।

ক্যাডেট সার্জেট থেকে সিইউও পদে পদান্নোতি পাওয়া মোঃ নুরুল আবছার ব্যবসা প্রশাসন বিভাগের ২০১৬ -২০১৭ এবং নুসরাত জাহান বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ অধ্যায়ন বিভাগের ২০১৬ – ২০১৭ বর্ষের শিক্ষার্থী।

২৮ মার্চ (রবিবার) তারা সিইউও পদের জন্য ময়নামতি রেজিমেন্টের সদর দপ্তরে লিখিত পরীক্ষা, ড্রীল, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হোন।

সদ্য পদান্নোতি পাওয়া সিইউও মোঃ নুরুল ইসলাম বলেন, ” প্রথমে শুকরিয়া জানাই মহান আল্লাহ তায়ালাকে। ধন্যবাদ জানাই আমার প্ল্যাটুনের সকল সিনিয়রদের, যাদের শ্রম ও ভালোবাসায় আমার আজ এ পর্যন্ত আসা। আমার উপর অর্পিত দায়িত্ব যাতে ভালভাবে পালন করতে পারি এবং আমার মাধ্যমে যেন দেশ ও জাতির সর্বোচ্চ সফলতা আসতে পারে সেজন্য সবার দোয়া প্রার্থী।”

পদান্নোতি সম্পর্কে সিইউও নুসরাত জাহান বলেন, “বিএনসিসি আমার ভালোবাসার জায়গা, আর ভালোবাসার জায়গার সব অনুভূতিগুলোই স্পেশাল। ২০১৮ সালে ক্যাডেট হিসেবে যোগদানের পর থেকেই সংগঠনটার সাথে লেগে থাকার চেষ্ঠা করেছি। সিনিয়র ক্যাডেটরা প্লাটুনের পাশাপাশি আমাদেরও হাতে ধরে গড়ে তুলেছেন। সময়ের সাথে আমাদেরও দায়িত্ব নেয়ার সময় এলো। আলহামদুলিল্লাহ নিজের এবং প্লাটুনের জন্য সম্মান বয়ে আনতে পেরেছি এটাই ক্যাডেট হিসেবে স্বার্থকতা।তবে রেজিমেন্ট কমান্ডারর স্যার মনে করিয়ে দিয়েছেন, “স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন”।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর