দোয়া করবেন যেন দ্বিতীয় পরীক্ষায় সুখবর পাই: আশরাফুল

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল করোনায় আক্রান্ত হয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বলেন, দোয়া করবেন যেন দ্বিতীয় পরীক্ষায় সুখবর পাই। আমার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই, কোনো অসুবিধাও নেই।

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশালের হয়ে এবার খেলছেন আশরাফুল। সেখানে নিয়মিত করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান। প্রথম পরীক্ষায় পজিটিভ হওয়ায় দ্বিতীয় পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন তিনি।

আজ সোমবার (২৯ মার্চ) পাওয়া যাবে দ্বিতীয় পরীক্ষার ফল।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর